কানপুরের ব্যবসায়ী বিনীত মনোচা খুনের তদন্তে চাঞ্চল্যকর মোড়। মৃত ব্যবসায়ীর ছেলে সুব্রত জেরায় বাবাকে খুনের ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন। অভিযোগ, সহযোগী বিশালের সঙ্গে মিলে বাবাকে খুনের পরিকল্পনা করেছিল সুব্রত। পরিবারের অশান্তি এবং বাবার আচরণে মা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, এই কারণেই এমন সিদ্ধান্ত বলে তদন্তকারীদের কাছে দাবি করেছে সে।