বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের স্বর্ণ-শিখরকে কেন্দ্র করে একটি বিতর্ক। অভিযোগ, মন্দিরের শিখরের বিভিন্ন অংশ থেকে সোনা উধাও হয়ে গেছে। মন্দিরের সিইও সত্যম মিশ্র এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অংশটি মন্দিরের লকারে নিরাপদে রাখা আছে। ২০২৬ সালের নভেম্বর মাসে আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞরা খতিয়ে দেখবেন।