নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হচ্ছে ইন্ডিয়া টুডে গোষ্ঠীর দু’দিনের অনুষ্ঠান 'ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬'। অনুষ্ঠানের প্রথম দিনে ‘ডিজিটাল চাষাবাদ- পথ দেখাবে ভারত’ শীর্ষক আলোচনাচক্রে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএএস আধিকারিক তথা প্রাক্তন কেন্দ্রীয় কৃষিসচিব দেবেশ চতুর্বেদী, মধ্যপ্রদেশ সরকারের কৃষিসচিব নিশান্ত বরবড়ে, RSMI Cropalytics-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও রোলি জিন্দল এবং বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পরগত সিং। আলোচনাচক্রটি সঞ্চালনা করেন আজতকের ম্যানেজিং এডিটর পাণিনি আনন্দ।