‘ডিম খেলে শক্তি আসে না, প্রকৃত শক্তি আসে দুধ, ঘি ও মাখন থেকে।’ ইন্ডিয়া টুডে গ্রুপের ‘ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এ এমনই মন্তব্য করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ভগবান কৃষ্ণের প্রসঙ্গ টেনে তিনি দেশীয় খাদ্যাভ্যাস ও দুগ্ধজাত পণ্যের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে কৃষকদের আয় বাড়াতে কৃষির পাশাপাশি পশুপালন, দুগ্ধশিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারের উপর জোর দিচ্ছেন তিনি।