জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফের একটি চৌকিতে বাইকে করে এসে গুলি চালাল জঙ্গিরা। ঘটনায় ৩ সিআরপিএফ জওয়ান আহত। গুলির ঘটনার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে গুলি চালানোর মুহূর্ত এবং নিরাপত্তা কর্মীদের পাল্টা জবাব দেওয়ার ভিডিও দেখা গিয়েছে।