মহারাষ্ট্রের পরভানি জেলায় প্রসিদ্ধ যশওয়াড়ি মারুতি মন্দির চত্বরে বড় দুর্ঘটনা। নির্মাণাধীন মণ্ডপের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। শনিবার মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় ছিল। এই দুর্ঘটনার পর পুরো প্রাঙ্গণ জুড়ে চরম আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বেশ কয়েক জনের মৃত্যুর খবর মিলেছে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।