উত্তরপ্রদেশের মেরঠে তরুণীকে হোটেলে আটকে রেখে নির্যাতনের অভিযোগে গ্রেফতার সলমন নামে এক যুবক। তাকে ধরতে গেলে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। পালানোর চেষ্টা করতে গিয়ে আহত হয় অভিযুক্ত। গ্রেফতারের পর সলমনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। কান্নায় ভেঙে পড়ে পুলিশের কাছে ক্ষমা চাইতে দেখা গিয়েছে তাকে। ভিডিওয় সলমনকে বলতে শোনা যায়,'স্যর, ভুল হয়ে গিয়েছে। আর এমন হবে না'।