পিছনে শ্বেতশুভ্র তাজমহল। সামনে নমাজ পাঠ করলেন শয়ে শয়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষ। প্রতি বছরের মতো এ বছরও তাজমহলের অন্দরে বকরি ইদের নমাজ পাঠের বন্দোবস্ত করা হয়। কড়া নিরাপত্তার ঘেরাটোপে মোড়া ছিল গোটা তাজমহল চত্বর। ড্রোনেও চলে নজরদারি।