পৌরাণিক গল্পে অন্ধ বাবা-মাকে কাঁধে নিয়ে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন শ্রবণ কুমার। সেই দৃশ্যই একবিংশ শতকে। মুজফ্ফরনগরের দুলেহরা গ্রামের বাসিন্দা যশবীর এক পাল্লায় নিজের ৭০ বছরের বৃদ্ধা মা কৃষ্ণা দেবী এবং অন্য পাল্লায় ৬৫ বছরের কাকিমা ফুলো দেবীকে বসিয়ে হাঁটা শুরু করেছেন। লক্ষ্য, হরিদ্বারের হর কি পৌড়ি থেকে গঙ্গার জল তুলে গ্রামের শিবমন্দির।