ব্রিকস সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবারস্পেস এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রে গ্লোবাল সাউথকে আর নিয়ম মেনে চলা দেশ হয়ে থাকলে চলবে না, বরং নিয়ম তৈরিতে ভূমিকা নেওয়া দেশ হয়ে উঠতে হবে বলে বার্তা দেন মোদী। বিশ্ব ব্যবস্থায় সংস্কারের জন্য তিনি একটি ১০ দফা রোডম্যাপের প্রস্তাবও দেন।