নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর ভারত-নেপাল সম্পর্ককে অটুট বিশ্বাস ও আত্মীয়তার সম্পর্ক বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের বন্যাবিধ্বস্ত এলাকার পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য ২৪ হাজার কোটি নেপালি টাকার (প্রায় ১৫ হাজার কোটি ভারতীয় টাকা) আর্থিক সহায়তা ঘোষণা করেন তিনি। মোদীর কথায়, ভারত ও নেপাল একে অপরের উন্নয়নের অংশীদার এবং কঠিন সময়ে পরস্পরের পাশে থাকে। রাম ও সীতাকে দুই দেশের অভিন্ন সভ্যতা ও বিশ্বাসের প্রতীক উল্লেখ করে তাঁর সংযোজন, 'নেপালকে ছাড়া ভারতের রামও অসম্পূর্ণ।' দুই দেশের সম্পর্কের নতুন সোনালি অধ্যায় রচনার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।