'বাংলাদেশকেও জল দেওয়া বন্ধ হোক'। শনিবারের পর রবিরারও একই দাবি করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর কথায়,'বাংলাদেশের বর্তমান সরকারের কাছে লস্করের লোকেদের যোগসাজশ রয়েছে। পূর্ব ও পশ্চিম দিকে সীমান্ত সুরক্ষিত রাখার দরকার। গঙ্গার জলবণ্টন চুক্তিতে ভুল করেছিল কংগ্রেস সরকার। এটাই সময় যে সাপকে জল দেওয়া বন্ধ করা হোক। এখন সাপের ফণাকে কুঁচলে দেওয়া হোক'।