দিল্লির বায়ু দূষণ সংকটের ৪০ শতাংশের জন্য পরিবহণ। স্বীকার করলেন নিতিন গডকড়ি।
রাজধানীতে বায়ুদূষণের সূচক (AQI) ৪০০ ছাড়িয়ে বিপজ্জনক জায়গায় চলে গিয়েছে। গডকড়ি জানান,'দিল্লিতে মাত্র দু'দিন থাকলেই আমার গলায় সংক্রমণ হয়। বার্ষিক ২২ লক্ষ কোটি টাকার জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতে হবে। বৈদ্যুতিক যান, হাইড্রোজেন চালিত গাড়ি এবং জৈব জ্বালানির উপর জোর দেন।