ওড়িশার বালেশ্বরের জঙ্গল থেকে উদ্ধার হল পাঁচটি ওরাংওটাং শাবক। এই ঘটনায় আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের যোগ। ভারতে এই প্রজাতির প্রাণীদের প্রাকৃতিক বাসস্থান না থাকায় উদ্বিগ্ন বনদপ্তর। উদ্ধারের পর আপাতত তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওরাংওটানগুলি কীভাবে আনা হল, চলছে তদন্ত।