বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ করলেন ওমর আবদুল্লাহ। তাঁর বক্তব্য,'দেশের কোন অংশে দল ভাঙায়নি বিজেপি? মহারাষ্ট্রের অবস্থা দেখুন। বাংলার অবস্থা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে কী করলেন! পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে খালি বিজেপি'। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, ব্যর্থতা ঢাকতে ভিত্তিহীন অভিযোগ করছেন।