ঝাড়খণ্ডের রাঁচিতে আরএসএস কার্যালয়ে পেট্রোল বোমা হামলা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুই যুবক মোটরবাইকে এসে কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে পালাচ্ছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে।