'রাগী পিসেমশাই'। ভাদোদরায় আবারও চর্চার কেন্দ্রে চলে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ। ৩৫ হাজার কোটি টাকারও বেশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখান থেকেই ভারতের অগ্রগতিতে যারা অসন্তুষ্ট, তাঁদের দিকে সুর চড়িয়ে তিনি এক হাত নেন। মোদী রসিকতার ছলে বলেন,'ভারতের উন্নয়নে বিরোধীদের আচরণ রাগী পিসেমশাইদের মতো, যাদের সব কিছুতেই আপত্তি!'