উপলক্ষ, আইআইটি দিল্লির ৫৭তম সমাবর্তন অনুষ্ঠান| সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন,'আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই অনেক কিছু চলছে। আমি তো আর বাবা বাগেশ্বর নই, তবে কিছু একটা তো চলছেই। কেউ হয়তো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, কেউ বেতন নিয়ে, কেউ নতুন শহরে নতুন জীবনের শুরুর প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ হয়তো ভাবছেন স্টার্ট-আপের কথা। প্রত্যেকের পথ এবং স্বপ্ন আলাদা'।