প্রেমানন্দ মহারাজের শিষ্য দীপক লোধি ওরফে রসিক দুলারি শরণের দেহ মেলে শুক্রবার সকালে। গুরুকৃপা কুঞ্জ আশ্রমের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি। ময়নাতদন্তে জানা গিয়েছে, নিজের গোপনাঙ্গ কেটে ফেলার ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বৃন্দাবনের সাধু-সন্তদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ।