ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদী সরকার। গত ১৫ বছরের মধ্যে এই প্রথম ভোটাভুটিতে হেরে গিয়েছে কেন্দ্রের শাসকদল। লোকসভায় বিরোধীদের এই জয়কে 'গণতন্ত্রের বড় জয়' বলে উল্লেখ করলেন প্রিয়াঙ্কা। সঙ্গে গুরুতর ষড়যন্ত্রের অভিযোগও তুললেন তিনি। সংসদীয় পরিকাঠামো বদলে ফেলার এবং গণতন্ত্রকে দুর্বল করে দেওয়ার একটি বড়সড় ষড়যন্ত্র করেছিল মোদী সরকার, কিন্তু তা বিফল হয়েছে। এটা তাই ওদের কাছে Black Day।' শনিবার সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন কংগ্রেস সাংসদ।