গণতন্ত্রের রাজধানী বলে পরিচিত দিল্লি। দেশের সংসদ, রাষ্ট্রপতি ভবন, সুপ্রিম কোর্ট— সবকিছুর কেন্দ্রবিন্দু এই শহর। কিন্তু সেই দিল্লির বুকেই যদি কোনও প্রতিবাদী মঞ্চ থেকে অভিযোগ ওঠে, "খাবার পাচ্ছি না, জল পাচ্ছি না, ওয়াশরুম ব্যবহার করতে দেওয়া হচ্ছে না", তাহলে প্রশ্নটা শুধু একটি আন্দোলনকে ঘিরে থাকে না। প্রশ্নটা গিয়ে দাঁড়ায় গণতন্ত্রের চরিত্রের সামনে।