ওড়িশার পুরীতে জগন্নাথের রথযাত্রা চলাকালীন বিশৃঙ্খলা। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি। দম আটকে এক পুণ্যার্থীর মৃত্যুর খবর মিলেছে। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও প্রশাসনের সহায়তায় তাঁকে তৎক্ষণাৎ পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আরও বেশ কয়েকজন আহত হওয়ার আশঙ্কা।