মুকেশ অম্বানির বাড়ি অ্যান্টিলিয়ায় প্রতি বছরের মতো এবারও মহাসমারোহে আয়োজন করা হয়েছিল গণেশোৎসবের। অম্বানি পরিবারের এই জমকালো উৎসবে বলিউড, শিল্প এবং রাজনীতির জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্বের সমাগম হয়েছিল। তবে গোটা আয়োজনের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন অম্বানি পরিবারের ছোট বউ রাধিকা অম্বানি। গণেশের স্তোত্র 'একদন্তায় বক্রতুণ্ডায়ে'র সুরে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন রাধিকা।