ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে বিক্ষোভে যুব কংগ্রেস কর্মীদের ওপর দিল্লি পুলিশ নৃশংসভাবে হামলা চালিয়েছে বলে দাবি করলেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, পুলিশের আঘাতে কেরল থেকে আসা দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের শ্রবণশক্তি নষ্ট হয়ে গিয়েছে।