যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর মাত্রাতিরিক্ত পুলিশি বলপ্রয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেন রাহুল গান্ধী। তাঁর দাবি, অত্যন্ত শান্তিপূর্ণভাবে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা দমাতে নির্বিচারে পুলিশি বর্বরতা চালানো হয়েছে। এমনকি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পেলেট গান ব্যবহার করা হয়।