সরকারের ই২০ (E20) পেট্রোল নীতির সমালোচনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বললেন, 'এটা সামান্য ভুল নয়, পুরো ব্যবস্থাটাই ত্রুটিপূর্ণ। নেটমাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিয়োয় নিজের গাড়ির পাশে দাঁড়িয়ে ইথানল মিশ্রিত পেট্রোলের প্রভাব নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাঁকে।