সনিয়া গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে আলোচনায় বসেছিলেন রাহুল গান্ধী। সেই আলোচনাতেই গান্ধী পরিবারের রাজনৈতিক জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মুহূর্তের কথা উঠে এল। রাহুলের দাবি, ১৯৮৯ সালের পর রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত ইচ্ছাকৃত ছিল। পরবর্তী সময়ে রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের সঙ্গে সেই সিদ্ধান্তের যোগসূত্র রয়েছে বলেও ইঙ্গিত করেন।