বুধবার সংসদ চত্বরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং তাঁর প্রাক্তন বন্ধু তথা কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টুর মধ্যে তীব্র বাদানুবাদ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেসের তিনবারের সাংসদ রভনীত বিট্টুকে রাহুল 'বিশ্বাসঘাতক বন্ধু' বলে কটাক্ষ করেন। তার পাল্টা দেশের শত্রু বলে রাহুলকে খোঁচা দেন বিট্টু।