বুধবার প্রায় ১১.৪ লক্ষ রেলকর্মীর জন্য ৭৮ দিনের বেতনের সমপরিমাণ বোনাস অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে উৎসবের মরসুমের আগে প্রতিটি সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা করে পাবেন কর্মীরা। সরকারি তথ্য অনুযায়ী, এই বোনাস বাবদ রেলের প্রায় ২,০০৯.৬১ কোটি টাকা খরচ হবে। ১১,৪০,৭৭০ জন নন-গেজেটেড কর্মী লাভবান হবেন।