দিল্লির যন্তরমন্তরে সিজেপির বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে উঠেছে এক ছাত্রীর বিরুদ্ধে। তাঁর ক্ষমা চাওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে নিজেকে ১৫ বছরের নাবালিকা দাবি করে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা গিয়েছে তাঁকে। ওই ছাত্রীর বক্তব্য, বন্ধুদের প্ররোচনায় প্রধানমন্ত্রীকে গালি দিয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।