সময় বদলেছে। বদলেছে যুদ্ধের ভাষাও। একসময় যুদ্ধ মানেই ছিল সীমান্তে সেনার মুখোমুখি সংঘর্ষ, আকাশে যুদ্ধবিমানের লড়াই আর দূরপাল্লার গোলাবর্ষণ। কিন্তু আজকের পৃথিবীতে যুদ্ধ শুরু হওয়ার আগেই যুদ্ধের অনেকটা লড়াই হয়ে যায় প্রযুক্তির টেবিলে। কে কত দূর থেকে শত্রুকে দেখতে পাচ্ছে, কে কত দূর থেকে আঘাত করতে পারছে, আর কার হাতে এমন অস্ত্র রয়েছে যার নাগাল প্রতিপক্ষের কল্পনারও বাইরে—এই প্রশ্নগুলিই এখন ঠিক করে দেয় আকাশের আসল শক্তি কার হাতে।