আরও একটা রেল দুর্ঘটনা। গভীর রাতে বেলাইন হল সবরমতী এক্সপ্রেস ট্রেন। অন্তত ২০টি কামরা লাইনচ্যুত। হতাহতের কোনও খবর নেই। ওই ট্রেনটি বারাণসী থেকে আমদাবাদ যাচ্ছিল। শুক্রবার রাত আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেন চালক জানিয়েছেন, আচমকা বোল্ডারে ধাক্কা খেয়ে বেলাইন হয়ে যায় ট্রেনটি। ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।