সাহিত্য আজতকের মঞ্চে বিশিষ্ট চিত্রশিল্পী, কবি, লেখক ও সঙ্গীতশিল্পী বাবা সত্যনারায়ণ মৌর্য। নিজের কবিতার পাশাপাশি চিত্রশিল্পের প্রতিভারও পরিচয় দেন বাবা সত্যনারায়ণ মৌর্য। শব্দের ভাব ও আবেগকে অত্যন্ত নিপুণভাবে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলেন। মঞ্চে সাজানো ক্যানভাসেই এঁকে ফেলেন ছত্রপতি মহারাজ শিবাজির প্রতিকৃতি। সনাতন ধর্ম, ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে নিজের মত তুলে ধরেন।