শিশুদের জগৎ ক্রমশ ডিজিটাল হয়ে উঠছে। পড়াশোনা হোক বা বিনোদন, মোবাইল, ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের স্ক্রিন এখন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ডিজিটাল কনটেন্ট কি শিশুদের বই থেকে দূরে সরিয়ে দিচ্ছে? আর যদি তা হয়, তা হলে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা যাবে কী ভাবে? এই সমস্ত প্রশ্ন নিয়েই সাহিত্য আজতক ২০২৬-এর দ্বিতীয় দিনের আলোচনায় টিভিটিএনের ম্যানেজিং এডিটর পাণিনি আনন্দ কথা বলেন বিশিষ্ট বিজ্ঞানলেখক ও শিশুসাহিত্যিক দেবেন্দ্র মেওয়াড়ি, লেখিকা ও অনুবাদক মনীষা চৌধুরী এবং প্রবীণ সাংবাদিক ও লেখক সূর্যকান্ত সিংয়ের সঙ্গে। দেখুন ভিডিও।