'২০২৪ সালে অমেঠী থেকে নির্বাচনে হারার পর নানা ধরনের কথা শুরু হয়েছিল। বিরোধীরা আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কেউ কেউ তো এমনও বলেছিলেন, স্মৃতি ইরানির রাজনৈতিক জীবন এবার শেষ। কিন্তু আমি এই ঘটনাকে জীবনের শেষ নয়, বরং নতুন শুরুর সুযোগ হিসাবে দেখেছিলাম'। সাহিত্য আজতকে বললেন স্মৃতি ইরানি।