আজ থেকে শুরু হল সেমিকন ইন্ডিয়া ২০২৬। এটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিন ধরে এই অনুষ্ঠান চলবে। এতে ৫২টি দেশের ৩০০-এরও বেশি সংস্থা অংশ নিয়েছে। আর এই অনুষ্ঠান ভারতের সেমিকন ভবিষ্যৎ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি মনে করছেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য দেশে বিদ্যুতের চাহিদা বাড়তে চলেছে। তাই বিদ্যুতের ক্ষেত্রে বিনিয়োদ বাড়ছে। পাশাপাশি তিনি জানালেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ১ লক্ষ পড়ুয়াকে ট্রেনিং দেবে সরকার।