সোনম ওয়াংচুককে জোর করে পুলিশ তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে। তারপরই তাঁর জায়গায় আমরণ অনশন শুরুর ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। যন্তর মন্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দিপকে বলেন, '২০ তারিখ সংসদ অভিযান হবেই। নির্ধারিত সময়েই পদযাত্রা শুরু হবে। সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পরও আন্দোলন স্তিমিত হবে না।' শনিবার সকালে অনশনের ২১তম দিনে সোনমকে চাদরে আড়াল করে পুলিশ তুলে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে।