মমতা বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দিলেন সপা সাংসদ অখিলেশ যাদব। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কালো কোট, যা তিনি পরেছেন, তা BJP-র কালো কীর্তিগুলির বিরোধিতা।' SIR-এ সাধারণ মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃত, এমনটাই মনে করছেন অখিলেশ। উত্তরপ্রদেশের পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি। পরিষেশে তিনি বলেন, 'আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছি, তাঁকে সমর্থন জানাচ্ছি।'