২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে নতুন করে কথার লড়াই। সপা সাংসদ ইকরা হাসানের দাবি, আমাদের সমর্থনের জন্যই লোকসভায় বিরোধী দলনেতার পদ পেয়েছে কংগ্রেস। সেই সঙ্গে জানিয়ে দিলেন, তাদের দখলে থাকা ১১১টি আসন নিয়ে কোনও সমঝোতা হবে না।