প্রযুক্তির সাহায্যে যেন ফিরে এলেন এক আধ্যাত্মিক গুরু! সামনে দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুদেবের কাছে চাইছেন আশীর্বাদ। আর জবাবে ভেসে আসছে উৎসাহের বার্তা। প্রথমবার দেখলে মনে হতে পারে, সত্যিই যেন সামনে উপস্থিত রয়েছেন সেই আধ্যাত্মিক ব্যক্তিত্ব। কিন্তু আসলে এটি ছিল আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি একটি হলোগ্রাম অবতার।