চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকের কথা। ইরানের ওপর অতর্কিত হামলায় রাতারাতি বন্ধ হয়ে গেল বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন— হরমুজ প্রণালী। আর তাতেই ধাক্কা খেল গোটা বিশ্ব। গত ৫০ বছরের মধ্যে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে এত বড় বিপর্যয় আর কখনও দেখা যায়নি। ঘটনার আকস্মিকতায় দিশেহারা হয়ে পড়ল বিশ্বের বাণিজ্যের বড় বড় মাথা আর বিভিন্ন দেশের সরকার।