বন্দেভারতে খারাপ খাবার পরিবেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা দেখা যাচ্ছে যে বন্দেভারতের অনেক যাত্রী ট্রেনের খবার ফিরিরিয়ে দিচ্ছেন। ঘটনার দুটি ভিডিও ক্লিপ আকাশ কেশরি নামের এক যাত্রী তাঁর এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন। একটি ভিডিও ক্লিপে দাবি করা হয়েছে যে, ট্রেনের ভিতরে পরিবেশিত খাবার বাসি এবং দুর্গন্ধ ছিল। একটি ভিডিওতে দেখা গিয়েছে, যাত্রীরা ট্রেনের কর্মীদের তাঁদের না খাওয়া খাবারের ট্রেটি সরিয়ে নিয়ে যেতে বলছেন।