Parliament এ শুরু Winter Session। আর অধিবেশন শুরুর দিনেই নাম না করে বিরোধীদের নিশানা Prime Minister Narendra Modi র। সংবাদমাধ্যের সঙ্গে কথা বলার সময় মোদি বলেন, নাটক করার জায়গা অনেক থাকে। যাঁদের করার ইচ্ছা, তাঁরা করতে পারেন। এখানে ড্রামা নয়, ডেলিভারি হওয়া উচিত। স্লোগান দেওয়ার জন্যও গোটা দেশ পড়ে রয়েছে, যেখানে পরাজিত হয়েছেন, সেখানে বলেছেন। যেখানে পরাজিত হওয়ার জন্য যাবেন, সেখানে বলে দিন। এখানে স্লোগান নয়, নীতিতে নজর দেওয়া উচিত। আর সেটাই আপনাদের লক্ষ্য হওয়া উচিত। হতে পারে রাজনীতিতে নেতিবাচকতা কখনও কাজে লাগে, তবে দেশ গড়ার জন্য কিছু ইতিবাচক ভাবনাও থাকা দরকার।