Advertisement

Belur Math Durga Puja 2026: এ বছর বেলুড় মঠে অষ্টমীর কুমারী পুজো কখন? দুর্গাপুজোর পুরো নির্ঘণ্ট রইল

ইতিমধ্যেই বেলুড় মঠের পক্ষ থেকে দুর্গাপুজোর নির্ঘণ্ঠ ও কখন কোন পুজো হবে, তা বিস্তারিত সূচি প্রকাশ করা হয়েছে। বেলুড় মঠের অন্যতম আকর্ষণ কুমারী পুজো। হাজার হাজার ভক্ত বেলুড় মঠের কুমারী পুজো দেখার জন্য বছরভর অধীর অপেক্ষায় থাকেন।

বেলুড় মঠে ২০২৫ সালের কুমারী পুজোর ছবি: সৌজন্য: বেলুড় মঠবেলুড় মঠে ২০২৫ সালের কুমারী পুজোর ছবি: সৌজন্য: বেলুড় মঠ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 4:30 PM IST
  • বেলুড় মঠের অন্যতম আকর্ষণ কুমারী পুজো
  • এ বছর বেলুড় মঠে মহাষ্টমীতে কুমারী পুজো কখন?
  • বাকি দিনগুলিতে কখন কোন পুজো?

Belur Math Durga Puja 2026: আড়ম্বর নয়, শুধু ভক্তিভরে মা দুর্গার পুজো (Durga Puja 2026)। প্রতিটি ধর্মীয় আচার নিষ্ঠাভাবে পালন। একেবারে তিথি, নির্ঘণ্ট মেনে। এই সব মিলিয়েই বেলুড় মঠের দুর্গাপুজো অনন্য। সেই স্বামীজি ১৯০১ সালে প্রথমবার বেলুড় মঠে দুর্গাপুজো করেছিলেন। তারপর থেকে কখনও বন্ধ হয়নি। অনেক ঝড়ঝাপ্টা, প্রতিকূলতা গিয়েছে, কিন্তু পুজো বাদ পড়েনি কোনও বছর। এ বারও একই ভাবে নিষ্ঠার সঙ্গে দুর্গাপুজো হবে বেলুড় মঠে।

বেলুড় মঠের অন্যতম আকর্ষণ কুমারী পুজো

ইতিমধ্যেই বেলুড় মঠের পক্ষ থেকে দুর্গাপুজোর নির্ঘণ্ঠ ও কখন কোন পুজো হবে, তা বিস্তারিত সূচি প্রকাশ করা হয়েছে। বেলুড় মঠের অন্যতম আকর্ষণ কুমারী পুজো। হাজার হাজার ভক্ত বেলুড় মঠের কুমারী পুজো দেখার জন্য বছরভর অধীর অপেক্ষায় থাকেন। ১৯০১ সালে প্রথমবার স্বামী বিবেকানন্দ যখন বেলুড় মঠে কুমারী পুজো করেছিলেন, সে বার তিনি ৯ জন কুমারী কন্যার পুজো করেছিলেন। ১৯০২ থেকে ১৯১১ পর্যন্ত প্রতিমা পুজো হয়নি বেলুড় মঠে। ঘটেই পুজো হত। ১৯১২ সাল থেকে ফের প্রতিমা পুজো শুরু হয়। 

বেলুড় মঠে দুর্গাপুজোর নির্ঘণ্ট

এ বছর বেলুড় মঠে মহাষ্টমীতে কুমারী পুজো কখন?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে,  ২০২৬ সালের ১৮, ১৯ ও ২০ অক্টোবর, যথাক্রমে রবি, সোম ও মঙ্গলবার বেলুড় মঠে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। এই বছর মহাষ্টমী পড়েছে ১৯ অক্টোবর অর্থাত্‍ সোমবার। বেলুড় মঠে অষ্টমীর পুজো শুরু হবে ভোর সাড়ে ৫টায়। কুমারী পুজো হবে সকাল ৯টায়। সন্ধিপুজো হবে সকাল ১০টা ২৮ থেকে ১১টা১৬ মিনিট পর্যন্ত। 

বাকি দিনগুলিতে কখন কোন পুজো?

বেলুড় মঠের সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর অর্থাত্‍ রবিবার সপ্তমীর পুজো হবে ভোর সাড়ে ৫টায়। ২০ অক্টোবর অর্থাত্‍ মঙ্গলবার মহানবমীর পুজো শুরু হবে ভোর সাড়ে ৫টায়। দুর্গার ভোগ আরতির পরে হোম হবে। প্রতিদিনই ভোগারতির পরে পুষ্পাঞ্জলি হবে। এছাড়া সন্ধ্যায় রামকৃষ্ণের আরতির পরেই দুর্গার আরতি হবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement