Advertisement

Durga Puja 2026 Calendar Bengali: এবার সপ্তমী ২ দিন! জানুন ২০২৬-র দুর্গাপুজো কবে পড়েছে

Durga Puja 2026 Date: উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। এক বছরের পুজো শেষ মানে, অপেক্ষা শুরু হয় আরও এক বছরের। দুর্গা পুজোর সমাপ্তি হতে না হতেই, বাঙালিরা প্ল্যানিং শুরু করে, পরের বছরের। 

দুর্গাপুজো ২০২৬দুর্গাপুজো ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Jul 2026,
  • अपडेटेड 10:56 AM IST

সামনেই রথযাত্রা। আর রথ মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়া। ইতিমধ্যেই বেশ কিছু প্যান্ডেলে খুঁটিপুজো শুরু হয়েছে। সব মিলিয়ে বলা চলে, বাংলায় পুজো নিয়ে আলোচনা শুরু হয়েছে। বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালি যে দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গাপুজো অন্যতম। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। এক বছরের পুজো শেষ মানে, অপেক্ষা শুরু হয় আরও এক বছরের। দুর্গা পুজোর সমাপ্তি হতে না হতেই, বাঙালিরা প্ল্যানিং শুরু করে, পরের বছরের। 

দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয় হয়।  জেনে নিন, ২০২৬ -র মহালয়া থেকে ভাইফোঁটার দিনক্ষণ।

মহালয়া ২০২৬

১০ অক্টোবর(২২ আশ্বিন), শনিবার 

দুর্গা পুজো ২০২৬-র ক্যালেন্ডার 

পঞ্চমী- ১৫ অক্টোবর (২৭ আশ্বিন), বৃহস্পতিবার 

ষষ্ঠী - ১৬ অক্টোবর (২৮ আশ্বিন), শুক্রবার 

সপ্তমী - ১৭ অক্টোবর (২৯ আশ্বিন), শনিবার

সপ্তমী - ১৮ অক্টোবর (৩০ আশ্বিন), রবিবার 

মহাষ্টমী - ১৯ অক্টোবর (১ কার্তিক), সোমবার 

মহানবমী - ২০ অক্টোবর (২ কার্তিক), মঙ্গলবার 

দশমী - ২১ অক্টোবর (৩ কার্তিক), বুধবার 
   
লক্ষ্মী পুজো ২০২৬

এবছরের লক্ষ্মী পুজো পড়েছে ২৫ অক্টোবর (৭ কার্তিক), রবিবার

কালী পুজো ২০২৬

৮ নভেম্বর (২১ কার্তিক), রবিবার পড়েছে কালী পুজো বা দীপাবলি 

ভাইফোঁটা ২০২৬ 

১১ নভেম্বর (২৪ কার্তিক), মঙ্গলবার পড়েছে ভাইফোঁটা

আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে, এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন। দুর্গা পুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। এটি সকলেরই প্রায় জানা। তবে অনেকেই অজানা, প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষের শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement