Advertisement

Durga Puja 2026 Calendar Bengali: এবছর সপ্তমী ২ দিন! জানুন ২০২৬-র দুর্গাপুজো কবে পড়েছে

Durga Puja 2026 Dates: এক বছরের পুজো শেষ মানে, অপেক্ষা শুরু হয় আরও এক বছরের। দুর্গা পুজোর সমাপ্তি হতে না হতেই, বাঙালিরা প্ল্যানিং শুরু করে, পরের বছরের।

দুর্গাপুজোর ক্যালেন্ডার দুর্গাপুজোর ক্যালেন্ডার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 12:15 PM IST

নতুন বছর শুরু হয়ে এক মাসের বেশি কেটে গেছে। বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালি যে দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গাপুজো (Durga Puja) অন্যতম। মনে করা হয়, উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয়। 

এক বছরের পুজো শেষ মানে, অপেক্ষা শুরু হয় আরও এক বছরের। দুর্গা পুজোর সমাপ্তি হতে না হতেই, বাঙালিরা প্ল্যানিং শুরু করে, পরের বছরের। বড় পুজো প্যান্ডেলগুলিতে বৈঠক বসে, পরের বছরের থিম নিয়ে। ইতিমধ্যে বেশীরভাগ বড় পুজো কমিটিগুলোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। জেনে নিন, ২০২৬ -র মহালয়া থেকে ভাইফোঁটার দিনক্ষণ।

মহালয়া ২০২৬

২০২৬ সালের মহালয়া পড়েছে  - ১০ অক্টোবর(২২ আশ্বিন), শনিবার 

দুর্গা পুজো ২০২৬

পঞ্চমী- ১৫ অক্টোবর (২৭ আশ্বিন), বৃহস্পতিবার 

ষষ্ঠী - ১৬ অক্টোবর (২৮ আশ্বিন), শুক্রবার 

সপ্তমী - ১৭ অক্টোবর (২৯ আশ্বিন), শনিবার

সপ্তমী - ১৮ অক্টোবর (৩০ আশ্বিন), রবিবার 

মহাষ্টমী - ১৯ অক্টোবর (১ কার্তিক), সোমবার 

মহানবমী - ২০ অক্টোবর (২ কার্তিক), মঙ্গলবার 

দশমী - ২১ অক্টোবর (৩ কার্তিক), বুধবার 
   
লক্ষ্মী পুজো ২০২৬

আগামী বছরের লক্ষ্মী পুজো পড়েছে ২৫ অক্টোবর (৭ কার্তিক), রবিবার

কালী পুজো ২০২৬

৮ নভেম্বর (২১ কার্তিক), রবিবার পড়েছে কালী পুজো বা দীপাবলি 

ভাইফোঁটা ২০২৬ 

১১ নভেম্বর (২৪ কার্তিক), মঙ্গলবার পড়েছে ভাইফোঁটা

আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে, এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন। দুর্গা পুজোর পাঁচ দিন ষষ্ঠী, সপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। এটি সকলেরই প্রায় জানা। তবে অনেকেই অজানা, প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষের শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। গত বছর মহালয়া পড়েছিল ২১ সেপ্টেম্বর এবং ষষ্ঠী ছিল ২৮ সেপ্টেম্বর। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement