
ইসলাম ধর্মের মানুষদের বছরব্যাপী নানা উৎসবের মধ্যে, একটি গুরুত্বপূর্ণ উৎসব হল ইদ-অল-আদাহ বা ইদ-উল-আযহা (Eid al Adha)। প্রতি বছর সারা দেশ জুড়ে পালিত হয় এই ইদ যা, কোরবানির ইদ বা বকরি ইদ নামেও পরিচিত। এই উৎসব মূলত ত্যাগের প্রতীক। ইসলাম ধর্মের সমস্ত উত্সব পালিত হয় সাধারণত লুনার বা চান্দ্র ক্যালেন্ডারের উপর নির্ভর করে। সৌর ক্যালেন্ডারের থেকে চান্দ্র ক্যালেন্ডার ১১ দিন ছোট। এজন্যে প্রতি বছর ইদের দিন এক হয় না। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, ১২তম ও শেষ মাস অর্থাৎ ধু অল-হিজ্জা মাসের দশম দিনেই পালিত হয় ইদ-অল আদাহ। এবছর ভারতে ইদ-অল-আদাহ পালিত হবে ২৮ জুন, বৃহস্পতিবার।
আরবিক শব্দ 'আদাহ'-র অর্থ উৎসর্গ বা ত্যাগ করা। এই বিশেষ দিন আল্লাহর নামে ত্যাগ করার রীতি রয়েছে। ইসলাম ধর্মাবলম্বীরা ইদ-অল আদাহ-র দিন আল্লাহর উদ্দেশ্যে ছাগল,গরু, উট কিংবা কোনও পশু কোরবানি দেন। আর এরপর সেই মাংস রান্না করে বেশ কয়েকদিন ধরে খাওয়া -দাওয়ার রীতি প্রচলিত। কোরবানি দেওয়া ছাড়াও এদিন সকাল থেকেই মসজিদ কিংবা বাড়িতে নামাজ পড়ে দোয়া করেন বেশিরভাগ মানুষ। অন্যান্য ইদের মতো ইদ-অল-আদাহ-তেও সিমুই, পরোটা, লাচ্ছা, মাংস ইত্যাদি রকমারি খাবার একে অপরের বাড়িতে পাঠানোর রীতি রয়েছে। আবার বাড়িতে অতিথিদের আমন্ত্রণ জানান বহু মানুষ। জেনে নিন সোস্যাল মিডিয়া মাধ্যমে, সকলকে বকরি ইদে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।
ইদ-অল-আদাহ ২০২৬ -এর মেসেজ (Eid al Adha 2026 Messages)
* ইদ-আল-আদাহ মোবারক।
* বকরি ইদের চেতনা আপনার জীবনে এবং আপনার চারপাশের মানুষদের জন্য ভালবাসা, ঐক্য এবং সম্প্রীতি নিয়ে আসুক।
* ইদের এই আনন্দময় মুহূর্তে আল্লাহ তাআলা আপনার জীবনকে খুশি, সুস্বাস্থ্য ও বরকতে পরিপূর্ণ করুন। ইদ মোবারক!
* এই ইদ-আল-আদাহ আপনার পরিবার এবং বন্ধুদের জন্য আনন্দ, ভালোবাসা এবং একতা নিয়ে আসুক।
* আল্লাহর রহমত ও বরকত আপনার পরিবারে ছড়িয়ে পড়ুক। ইদ মোবারক!
* বকরি ইদের দিন আমি আপনাকে এবং আপনার প্রিয়জনদের সমস্ত সুখ এবং সমৃদ্ধি কামনা করি।
* ইদ-আল-আদাহ আমাদের শেখায়- সব কিছুর মালিক আল্লাহ, তাঁর পথে ত্যাগ করাই প্রকৃত সাফল্য।
* বকরি ইদের দিন আপনার ও আপনাদের সকলের ভাল কাটুক।
* আল্লাহ আপনার সকল ভাল কাজ ও ত্যাগ গ্রহণ করুন। জীবনের সব দুঃখ কষ্ট দূর হোক, এই কামনা করি। বকরি ইদ মোবারক।
* মন থেকে আল্লাহর আশীর্বাদ কবুল করুন এবং সব দুঃখ ভুলে যান। বকরি ইদ মোবারক!
* কোরবানি ইদ কাটুক আনন্দে। সমৃদ্ধ হোক আপনার পরিবার। শুভ বকরি ইদ।
* আল্লাহর পবিত্র আশীর্বাদ আমাদের পরিবারে ও অন্তর ভরে থাকুক। ইদ-অল আদাহ-র শুভেচ্ছা সকলকে!
* ইদ মানে শুধু নতুন জামা নয়, ইদ মানে ভালোবাসা ভাগ করে নেওয়া। আপনার সব স্বপ্ন পূরণ হোক এই কোরবানি ইদে।
* আল্লাহর আশীর্বাদে আপনার জীবন সুখ-স্বাছন্দে ভরে উঠুক। ইদ মোবারক!
* কোরবানি ইদ আপনাকে আপনার বিশ্বাস এবং আপনার চারপাশের লোকদের আরও কাছাকাছি নিয়ে আসুক।
* আল্লাহর কাছে প্রার্থনা করি আপনার জীবন অগণিত আশীর্বাদ ও সুযোগে পূর্ণ হোক। শুভ বকরি ইদ।
* আগামী দিনগুলি আপনার ও আপনার পরিবারের জন্য শুভ হোক। ইদ মোবারক।
* ইদ উল আদাহ-তে আপনার জন্য আনন্দ, সাফল্য ও সমৃদ্ধি নিয়ে আসুক। আপনাকে একটি চমৎকার উদযাপনের জন্য জানাই শুভেচ্ছা।
* সকাল -সন্ধ্যে আপনার ঈশ্বরকে স্মরণ করুন। নীচের অন্তরে গভীর নম্রতা এবং ভীতি সহকারে এবং নিম্ন কণ্ঠে; যারা অসতর্ক তাঁদের অন্তর্ভুক্ত হবেন না। - পবিত্র কোরান
* আশা করি আপনি এবং আপনার পরিবার আল্লাহর ভালোবাসা এবং যত্নে থাকবেন। সকলকে ইদ-অল আদাহ-র শুভেচ্ছা জানাই!
* বকরি ইদ আনন্দময় হোক। শুভেচ্ছা জানাই আপনাকে।
* আল্লাহ আপনাকে আপনার প্রাপ্য সাফল্য এবং সুখ দান করুক। আল্লাহ সর্বদা আপনার সঙ্গে থাকুক, এই কামনা করি।
* এই ইদ-উল-ফিতর-এ আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি দিক। কোরবানি ইদের শুভেচ্ছা সকলকে!