বার্সেলোনার বাঙালি সম্প্রদায় তাদের পঞ্চমবারের দুর্গাপূজা উদযাপন করছে। বার্সেলোনায় ‘বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের (BCA) আয়োজিত এই উৎসবটি বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সংহতির এক প্রাণবন্ত বহিঃপ্রকাশ। দুর্গাপুজো কেবল একটি ধর্মীয় উৎসবের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটি প্রথা, গভীর মানবিক সম্পর্ক তৈরি করার এক উৎসব। নিজের দেশ থেকে দূরে থাকা বাঙালিদের জন্য এই উৎসবটি তাদের শিকড়ের সঙ্গে এক নিবিড় সংযোগ স্থাপন করে, যা তাদের মনে করায় নিজের পরিবারকে। সুদূর স্পেনের বার্সেলোনাতে বাঙালিদের এই উদযাপন চিরাচরিত ‘একান্নবর্তী পরিবার’-এর ঝলক প্রতিফলিত করে।