দুর্গাপুজোর মণ্ডপে ঐতিহ্য আর আধুনিকতার অসাধারণ মেলবন্ধন! কলকাতার রাজেন্দ্র লাল স্ট্রিটের ৮৩ বছরের পুজোয় এবার এক ছাদের তলায় আদি ও নব্যের বুনোট। ২৫ ফুটের মাতৃপ্রতিমা, বাঁশের অতীত-বর্তমান এবং ১০০টি পুজোর বৈচিত্র্য; সব মিলিয়ে নজর কাড়তে তৈরি এই অভিনব আয়োজন।