বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরাকে অক্ষুণ্ণ রেখে দুর্গোৎসবের আয়োজন দক্ষিণ দিল্লি কালীবাড়িতে। এই পুজোর এবারের মূল ভাবনা 'বাংলার বাইরে বাংলা'। সাবেকিয়ানার আবহে ডাকের সাজে সজ্জিত একচালার দুর্গাপ্রতিমা এবারও উৎসবের অন্যতম আকর্ষণ। প্রবাসে থেকেও বাংলার সংস্কৃতি ও পরম্পরাকে আপন করে বাঁচিয়ে রাখার বার্তাই তুলে ধরতে চাইছেন আয়োজকরা। দিল্লির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বরাবরই বাংলার নিজস্ব সংস্কৃতি ও পরম্পরা সংরক্ষণে গুরুত্ব দিয়ে এসেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এ বছর সাজিয়ে তোলা হচ্ছে পুজোমণ্ডপ।